১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রানীগঞ্জে মাদ্রাসা ছাত্র ছাব্বির হত্যার ঘটনায় মামলা দায়ের

  • Update Time : ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 677

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ১২ বছরের শিশু ছাব্বির মিয়াকে গুলি করে হত্যার ঘটনায় রবিবার (২০ অক্টোবর) থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ছাব্বির আহমদের মা সুফিয়া বেগম বাদী হয়ে আলমপুর গ্রামের বাসিন্দা সাবেক পোষ্ট মাষ্টার ও রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু তাহের মজনুকে প্রধান আসামী এবং তার স্ত্রী পুত্র সহ ৭জনকে অভিযুক্ত করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর থেকে আবু তাহের মজনু সহ তার পরিবার এবং আত্মীয় স্বজন গ্রাম ছেড়ে পালিয়েছে। উচ্ছৃংখল খুনী আবু তাহের মজনুর ফাঁিসর দাবীতে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। এদিকে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লুৎফুর রহমান জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর দক্ষিনপাড়ের বাস স্ট্যান্ড সংক্রান্ত আভ্যান্তরীন বিরোধকে কেন্দ্র করে বন্দুকের গুলিতে মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়া নিহত এবং মোজাম্মিল ও আকবর আলী নামের দুজন আহত হন।

Please Share This Post in Your Social Media

রানীগঞ্জে মাদ্রাসা ছাত্র ছাব্বির হত্যার ঘটনায় মামলা দায়ের

Update Time : ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯