১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক দ্রুত সংস্কারের দাবীতে ২৩ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

  • Update Time : ১১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 1263

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর ভায়া সিলেট সড়কের এলজিইডি কর্তৃক নির্মিত জগন্নাথপুর উপজেলা সদর থেকে কেউনবাড়ি এবং কেউনবাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরের বাইপাস মোড় পর্যন্ত সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় ক্ষোভে ফুসঁছেন পরিবহন মালিক শ্রমিকদের পাশাপাশি জনসাধারন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবী করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের একাধিক শান্তনা বাণীতে বিশ্বাস হারিয়ে ফেলছেন পরিবার মালিক শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগী জনসাধারন। সড়কটি শীঘ্রই ৩৫ কোটি টাকা থেকে ৪৩ কোটি টাকায় নতুনভাবে সংস্কার কাজ হবে এমন আশ্বাসের বাণী শুনে পরিবহণ মালিক শ্রমিক এবং জনসাধারন হতাশা থেকে কিছুটা স্বস্তি পান। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতায় এবং সড়কটির প্রায় ২৬ কিলোমিটার জুড়ে সহস্্রাধিক গর্ত এবং খানা খন্দক বৃদ্ধি পাওয়ায় যান বাহন চলাচল সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক সংস্কারের দাবীতে পরিবহণ মালিক শ্রমিকরা কয়েক দফা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করলেও প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। মালিক শ্রমিকদের বেধে দেয়া সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ না নেয়ায় এবং সাম্প্রতিক সময়ে চলাচলকৃত যানবাহনগুলো বিকল হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় কবলিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে পুনরায় পরিবহণ মালিক শ্রমিকরা সড়ক সংস্কারের দাবীতে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। আজ সোমবার ( ২১ অক্টোবর) পরিবহণ শ্রমিকরা ২৩ অক্টোবর বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়ে দিনভর পুরো উপজেলায় মাইকিং করেছেন। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম জানান, সড়ক সংস্কারের বিষয়ে প্রশাসনের আশ্বাসে ইতিপূর্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও কার্যত ব্যবস্থা নেয়া হয়নি। এমন নাজুক পরিস্থিতিতে প্রতিনিয়ত যানবাহনগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে পাশাপাশি জনদূর্ভোগ দেখা দেয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবীতে পরিবহন ধর্মঘটের ঘোষনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক দ্রুত সংস্কারের দাবীতে ২৩ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

Update Time : ১১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯