১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাঘ আটক

  • Update Time : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 686

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আবু ছালেহ’র লোহার খাচাঁয় বন্ধী হওয়া মেছো বাঘটি আটকের ১দিন পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে বড় আকৃতির মেছো বাঘটি শিকার করেন বড়কাপন গ্রামের আবু ছালেহ। বাঘ আটকের খবর দ্রুত গ্রামজুড়ে চাউড় হলে শত শত উৎসুক শিশু কিশোর নারী পুরুষরা আবু ছালেহের বাড়িতে ভীড় করেন। লোহার খাচাঁয় বাঘটি বন্ধী থাকলেও লোকজনদের ভীড় দেখে লোহার খাঁচা ভেঙ্গে লোকজনদের দিকে তেড়ে আসতে চায় ওই মেছো বাঘটি। উৎসুক জনতা মেছো বাঘটি মেরে ফেলার পরামর্শ দিলেও আধুয়া গ্রামের যুবক জালাল আহমদ বন্য প্রাণী হত্যা আইনত দন্ডনীয় অপরাধ ঘোষনা দেন। ওই সময় জালাল আহমদ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বন বিভাগের সাথে যোগাযোগ করলে সোমবার ( ২১ অক্টোবর) দুপুরে বন বিভাগের জগন্নাথপুরে দায়িত্বরত ফরেষ্টার জাকির হোসেন বড়কাপন গ্রামে উপস্থিত হয়ে মেছো বাঘটি বুঝে নেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বাঘ আটক

Update Time : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯