১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

  • Update Time : ০৬:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / 637

স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়। ১শ ৬৪ জন ভোটারের মধ্যে ১শ ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সেক্রেটারী পদে কেশবপুর বাজারের বর্তমান সেক্রেটারী ছানাফর আলী চেয়ার প্রতীকে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোহন মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট, জাহাঙ্গীর আলম আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট। সহ সেক্রেটারী পদে হোসেন আলী ছাতা প্রতীকে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জুনায়েদ আহমদ হেকিম মাছ প্রতীকে পেয়েছেন ৬০ ভোট। নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর পৌরসভার সহকারী কর নির্ধারক কর্মকর্তা এলাইচ মিয়া, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পৌরসভার সহকারী কর কর্মকর্তা আব্দুস সালাম। এদিকে নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। এসময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দেলোয়ার হোসেন, কাউন্সিলার দ্বিপক গোপ, মহিলা কাউন্সিলার আয়ারুন নেছা ও মহিলা কাউন্সিলার মীনা রানী পাল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কেশবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

Update Time : ০৬:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯