জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের বাস্তবায়নে মরচুয়ারী উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার:
যোগাযোগ শিক্ষাসহ আর্ত মানবতার কল্যাণে ব্রত নিয়ে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্টিত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের বাস্তবায়নে মরচুয়ারী (লাশ হিমাগার) এর উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। বাংলাদেশের সকল উপজেলার মধ্যে এই প্রথম জগন্নাথপুর উপজেলায় মরচুয়ারী (লাশ হিমাগার) স্থাপন হওয়ায় আনন্দিত হয়েছেন উপজেলাবাসী। জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত মরচুয়ারী শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ব্যবস্থাপনা কমিটির সদস্য সিদ্দিক আহমদ। সকাল ১০টায় শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান মোহাম্মদ তাহের কামালী। অনুষ্টান পরিচালনা করবেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ ও ট্রেজারার রেজাউর রহমান। শুভ উদ্বোধনী অনুষ্টানে উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী মো: আব্দুল ওয়াহিদ জানান, সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলার যোগাযোগ শিক্ষা, আর্ত সামাজিক উন্নয়নসহ দরিদ্র জনগোষ্টির কল্যানের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থাটি প্রতিষ্টার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে। প্রায় ৩৪বছরের পুরনো সংস্থাটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নে সুনাম অর্জন করেছে। তিনি আরো জানান প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার বাসিন্দা দেশে ও প্রবাসে অবস্থানরত নাগরিকদের সেবার মানষিকতায় জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সকল ট্রাস্টীবৃন্দের সমন্বয়ে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসে মরচুয়ারী (লাশ হিমাগার) স্থাপন করা হয়।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ক্যাম্পাসের প্রশিক্ষন ভবনের পাশে গত বছরের ১৯জানুয়ারী মরচুয়ারী (লাশ হিমাগার) ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *