স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো: শামীম উদ্দিনকে আহবায়ক ও মো: নুর আলীকে যুগ্ম আহবায়ক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক এম মোতাহীর আলীর যৌথ স্বাক্ষরে পাইলগাঁও স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মো: হাবিবুর রহমান সাবুল, যুগ্ম আহবায়ক মো: সেনুর মিয়া, যুগ্ম আহবায়ক রাজীব চক্রবর্তী, সদস্য সঞ্জিত দাশ, এখলাছ মিয়া, শফিকুল ইসলাম, দিলসাদ মিয়া, দ্বীলিপ চক্রবর্তী, রুবেল দেব, কাজল দাশ, কামাল উদ্দিন, দবির মিয়া, বিধু সরকার, এনামুল হক, আকবর মিয়া, মুজিবুর রহমান, সচিন্দ্র দাশ, আমীন মিয়া, হাফিজুর রহমান, আলী হোসেন, আজিজুর রহমান, শাকির আহমদ, রমিজ মিয়া, শিপন মিয়া, মিন্টু দেবনাথ, শিপু মিয়া, ছফিল উদ্দিন, নারায়ন দাশ, সুরঞ্জিত বৈদ্য, শাহিন মিয়া, সেবুল দাশ, সাওন বিশ্বাস, জাফর মিয়া, ঝলক দেব, রবিন দেব, মঞ্জু লাল দাশ, ঝলক সরকার, অধির দাশ, সাইফুর রহমান।