১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ডেস্ক-ব্রেঞ্চ বিতরণ
- Update Time : ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / 710
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্টানে ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে ১৬লাখ টাকা ব্যায়ে ১শ ২৯ জোড়া ডেস্ক-বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮অক্টোবর) সকাল ১১টায় ৯টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে ডেস্ক-বেঞ্চ বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকার কর্মকর্তা রাজিব কুমার দাশ, এলজিইডির সহকারী ধীরেন্দ্র সূত্রধর প্রমূখ উপস্থিত ছিলেন।










