স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আওয়ামী লীগ একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন উল্লেখ করে বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কার্যক্রম গতিশীল করে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদির আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সদস্য মাসুক ইবনে আনিছ, সদস্য নুরুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন প্রমূখ। কর্মী সভায় আগামী ১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উৎসবমূখর পরিবেশে সম্মেলন অনুষ্টানের আহবান জানান। এবং উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়নের তালিকা আগামী ১০দিনের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বরাবরে পাঠানোর জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।