১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • / 891

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ তথ্য প্রযুক্তির যোগে জ্ঞান ভিত্তিক শিক্ষার্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেন শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের মনযোগী হওয়ার আহবান জানান। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করে বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম রিজু সহ বিদ্যালয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান। ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক জিকরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী রমজান আলী ছানা প্রমূখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

Please Share This Post in Your Social Media

ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Update Time : ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯