মো: আব্দুল হাই :
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সিসি টিভির আওতায় আনয়ন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সাবেক জেনারেল সেক্রেটারী মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আঙ্গুর আলীর অর্থায়নে ১৬টি সিসি টিভি ক্যামেরা স্বাস্থ্য কমপ্লেক্্র ক্যাম্পসের গুরুত্বপূর্ন স্থানে বসানো হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাস্থ্য কমপ্লেক্্র ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য সিদ্দিক আহমদ সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের আর্ত সামাজিক উন্নয়নে অবদান রাখছেন উল্লেখ করে বলেন প্রবাসীরা মাতৃভুমির টানে তাদের কষ্টার্জিত অর্থ নিজ এলাকার উন্নয়নে ব্যয় করে প্রশংসিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর নিরাপত্তা ব্যবস্থায় সিসি টিভি ক্যামেরা প্রদান করায় উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সাবেক জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আঙ্গুর আলীর প্রতি অভিনন্দন জানান।

তিনি সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্্র চত্বরে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক মরচুয়ারী (ডেড বডি হিমাগার) স্থাপন করায় সংস্থার সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়ে সরকারের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্্েরর বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। সাম্প্রতিক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সুন্দর্য্যবর্ধন সহ সুষ্টু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হওয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর সহ কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের প্রতি অভিনন্দন জানিয়ে মানবতার সেবায় সকলকে আন্তরিকতার সাথে নিজ দায়িত্ব পালনে আহবান জানান। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শারমিন আরা আশা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের চেয়ারম্যান তাহের কামালী, জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ, ইসি মেম্বার মো: তছির আলী, উপদেষ্টা এলাইচ মিয়া মতিন।

আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাসিম, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আর এম ও ডাঃ শায়খুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্্র ব্যবস্থাপনা কমিটির সদস্য বজলুর রশীদ চৌধুরী, শ্রীরামসী গ্রামের মুরব্বী হাজি আশিক আলী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, মীরপুর বাজারের ব্যবসায়ী আব্দুশ শহীদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য কমপ্লেক্্র মসজিদের মোয়াজ্জিন হাদিছুর রহমান, গীতাপাঠ করেন স্বাস্থ্য পরিদর্শক আশীষ কুমার দেব। পরে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক প্রধান অতিথি সিদ্দিক আহমদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সংস্থার চেয়ারম্যান তাহের কামালী ও জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ, উপদেষ্টা এলাইচ মিয়া মতিন সহ অতিথিবৃন্দ।