জগন্নাথপুরে জাতীয় যুব দিবসের র্যালী আলোচনা সভা
- Update Time : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
- / 637
স্টাফ রিপোর্টার:
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জগন্নাথপুর অফিসের উদ্যোগে র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিড সুপারভাইজার মুনির হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, দ্বিপক দেব প্রমূখ।










