জগন্নাথপুরে হামলায় সিএনজি অটোরিকসা চালক আহত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার রাত ৮টায় প্রতিপক্ষের হামলায় সিএনজি অটোরিকসা চালক ময়না মিয়া (৩০) আহত হয়েছেন। আহত ময়না মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের ফয়াজ উল্ল্যার ছেলে। আহত সিএনজি অটোরিকসা চালক ময়না মিয়া জানান, হলদিপুর গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর বাড়িতে যাওয়ার পথে চিলাউড়া নোয়াপাড়া গ্রামের সুজন মিয়া ও সুলতান মিয়ার নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত ময়না মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে এস আই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চিলাউড়া নোয়াপাড়া ও কবিরপুর গ্রামের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *