জগন্নাথপুরে জেল হত্যা দিবস পালন: বঙ্গবন্ধু আছেন বাংলার মানুষের হৃদয়ে—সিদ্দিক আহমদ

মো: আব্দুল হাই :
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন বঙ্গবন্ধু জীবিত আছেন বাংলার মানুষের হৃদয়ে, জাতির জনক শেখ মুজিবুর রহমানের উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার উত্তরসূরীরাও সরকারকে দেশ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় চার নেতাকে হত্যা করে একাত্তরের জ্বালা মিটিয়ে ছিল, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলার মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। রবিবার (৩ নভেম্বর) আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মুক্তাদির আহমদ মুক্তা, প্রচার সম্পাদক মো: আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আজাদ কাবেরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আলা উদ্দিন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী প্রমূখ। আলোচনা সভায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *