জগন্নাথপুরে সরকারি সেবার তথ্য জানাতে প্রশাসনের প্রচারনা

স্টাফ রিপোর্টার:
সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে ও সরকারি সেবার তথ্য জানতে কল করুন “৩৩৩”। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৩ নভেম্বর) পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ শহরের বিভিন্ন এলাকায়, সড়ক পথে যাতায়াতকারী যানবাহনের চালক এবং সর্বস্তরের নাগরিকদের হাতে সচেতনতামূলক প্রচার পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। এসময় তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকার, আদর্শ মহিলা কলেজের প্রভাষক আব্দুল মুকিত প্রমূখ উপস্থিত ছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে কোন প্রকার ভোগান্তি ছাড়াই সহজে ই সেবা, অনলাইনে জমির পর্চার আবেদন ও ই নামজারী সহ ভূমি সেবা হট লাইন ১৬১২২, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯, কৃষি কল সেন্টার ১৬১২৩, দুর্নীতি দমন কমিশন হেল্প লাইন ১০৬, জাতীয় মহিলা সংস্থার তথ্য আপাকে জিজ্ঞাসা ১০৯২২, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল ১০৯-১০৯২১, দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা ১০৯০, কৃষক বন্ধু ফোন সেবা ৩৩৩১, বিটিসিএল কল সেন্টার ১৬৪০২, জালালাবাদ গ্যাস হট লাইন ১৬৫১১ ও জাতীয় মানবাধিকার কমিশন হেল্প লাইন ১৬১০৮ নাম্বারে মোবাইলে যোগাযোগ করে সেবা পাওয়া যাবে এমন তথ্য সম্বলিত প্রচার পত্র বিলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *