স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি ভুমির উপর নির্মিত ৫টি স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্টানে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের উপস্থিতিতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-তেলিকোনা সড়কের সাদিপুর পয়েন্টে সরকারি ভূমির ওপর নির্মিত ২টি, শ্রীধরপাশা পয়েন্টে ২টি ও সাঙ্গিয়ার গাঁও গ্রামে সরকারি গোপাটে থাকা ১টি সহ মোট ৫টি টিনসেট দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। । এদিকে এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত কলকলিয়া বাজারের ভেজাল বিরোধী অভিযানে ২টি ফাস্টফুড দোকানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে থানার উপ পরিদর্শন (এস আই) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়াসির আরাফাত জানান, জগন্নাথপুরে নদী খাল সহ সরকারি ভুমি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার এবং ভেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে।