০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠকে

  • Update Time : ০৬:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • / 823

মো. আব্দুল হাই::

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় আফছর উদ্দিন ভূঁইয়ার  বাড়িতে অনুষ্টিত হয়। উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের ওপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে ও সহকারি মুক্তা রানী দাশের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় বাসিন্দা মায়া রানী গোপ। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে উঠান বৈঠকে সেবা গ্রহীতারা তথ্য সেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্য সেবা পেয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠকে

Update Time : ০৬:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯