জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইকবাল এম হোসাইন
- Update Time : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
- / 1762
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইকবাল এম হোসাইনের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমর্থকরা। পৌরসভার ২নং ওয়ার্ডের লুদুরপুর এলাকার বাসিন্দা হাজি আমির বক্সের ছেলে লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট্রের অন্যতম ট্রাস্ট্রী বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ইকবাল এম হোসাইন ইতোমধ্যে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও সমাজসেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন ইকবাল এম হোসাইন। জগন্নাথপুর পৌরসভাকে একটি নান্দনিক শহরের রূপান্তরিত করণের প্রত্যয়ে শহরবাসীর নাগরিক সেবায় আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চান লুদুরপুর এলাকার বাসিন্দা হাজি আমির বক্সের ছেলে ইকবাল এম হোসাইন।

এদিকে ইকবাল এম হোসাইনকে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে দেখতে চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমর্থকরা। সমর্থকদের মধ্যে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: ইউনুছ মিয়া ইতোমধ্যে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন সাটানো সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়া জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, শিক্ষা ও সামাজিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দানশীল ব্যক্তিত্ব ইকবাল এম হোসাইন পৌরবাসীর কল্যাণে কাজ করতে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দেখতে চাই।










