০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর শহরের হবিবনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

  • Update Time : ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / 768

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার(৮ নভেম্বর) পৌর সভার প্যানেল মেয়র-২ সুয়েল আহমদ ও এলাকাবাসী সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে প্রায় ৩৩ শতাংশ ভূমির ওপর সেমি পাকা শ্রেণি কক্ষ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য সিদ্দিক আহমদ। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিদ্দিক আহমদ বলেন, শিক্ষা বান্ধব শেখ হাসিনার সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। তিনি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক হাজি আব্দুল রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, হবিবনগর প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, সেক্রেটারী যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাসেল তালুকদার, জগন্নাথপুর বাজার তদরক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, হবিবনগর এলাকার বাসিন্দা ফয়েজ উল্ল্যা, ব্যবসায়ী শামছুল ইসলাম রানা, ব্যবসায়ী ছালিকুর রহমান, সিরাজ মিয়া, সুরত মিয়া, সালামত মিয়া, সুজাত খাঁ, সাইদুর রহমান, আলী হোসেন, আব্দুল জব্বার, ইসহাক আহমদ শামিম, আনছার মিয়া, পৌর ছাত্রলীগের ফাহিম আহমদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন।
বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল আহমদ জানান, আগামী ২০২০সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

পৌর শহরের হবিবনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

Update Time : ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯