জগন্নাথপুরে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল চিশতী‘র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে বিশাল মুবারক র্যালী
- Update Time : ০৬:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
- / 721
স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) উপলক্ষে বিশাল মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল চিশতী‘র উদ্যোগে বিশাল মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিশ্ব নবীর হাজারো ভক্ত আশেকান বৃন্দ মুবারক র্যালীতে অংশগ্রহন করেন। স্মরনকালের বিশাল মুবারক র্যালী শহরের হারুনূর রশিদ হিরন মিয়া স্টেডিয়াম থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় হারুনূর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে মিলিত হয়। পরে আলোচনা সভায় খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল চিশতী‘র সভাপতিত্বে ক্বারী আব্দুল্লাহ আল মাসুদ ও মঈনুল হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বশির আহমদ, দক্ষিন হবিবপুর জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন মিসবাহ, পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান, প্যানেল মেয়র-২ কাউন্সিলর সুহেল আহমদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাহাব উদ্দিন প্রমুখ। পরে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল চিশতী ।










