জগন্নাথপুরে মরমি সাধক কবি রাধারমন দত্তের ১০৪তম প্রয়ান দিবসে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান

স্টাফ রিপোর্টার::

রাধারমণ দত্ত ভাটি বাংলার সাহিত্যিক, সাধক পুরুষদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি। তিনি লোকসংস্কৃতির মহারাজা। রাধারমণ দত্ত এদেশের লোক সংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। রাধারমণ তাঁর কর্মের মধ্যে প্রেম বিরহ মানুষের সহজাত সহ হাওয়র বাংলার প্রবৃত্তির কথা বলে গেছেন। ১০৪ বছর পূর্বে ব্রিট্রিশ আমলে রাধারমণ দত্ত যে ভাবে নিজেকে বিকাশিত করেছেন এবং তাঁর কর্ম ও সৃষ্টি সত্যি আলোচনা বিষয়। সরকারি ভাবে তাঁর সৃষ্টি কর্ম নিয়ে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। তিনি বলেন, কিছু সংখ্যক ভ’মি খেকো মানুষের কারণে রাধারমণ দত্তের কমপ্লেক্স বাধাগ্রস্থ হচ্ছে। আমরা এ ক্ষণজন্মা পুরুষের স্মৃতি ধরে রাখতে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করব।
সোমবার সন্ধ্যায় রাধারমণ দত্ত পুরকায়স্থের ১০৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উপরোক্ত কথা বলেছেন।
জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ-১ সেরা কন্ঠ সালমা সহ দেশের বিখ্যাত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *