স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বিষদ আলোচনা শেষে ১টি পৈারসভা ও ৮ টি ইউনিয়নের ওর্য়াড আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করনের সিন্ধান্ত নেয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগের র্কাযক্রম গতিশীল করে তোলার আহবান জানিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
বুধবার(১৩ নভেম্বর)দুপুরে দলীয় র্কাযালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের র্কাযনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক সৈয়দ মাসুম আহমদ, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ সভাপতি আনহার মিয়া, আব্দুল মালিক, জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান , সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদির আহমদ মুক্তা,জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বর, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, র্কাযনির্বাহী কমিটির সদস্য কোহিনুর রহমান, নুরুল হক, পৈার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতার উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল করেছ ইছরাইল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মো. মতচ্ছির।