০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জুয়া খেলার অপরাধে আ’লীগ নেতা সহ ৪জনের কারাদন্ড
- Update Time : ০২:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / 940
স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের স্লইচগেইট এলাকায় জুয়া খেলারত অবস্থায় উপজেলা আওয়ামী লীগের ১ নেতা সহ ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান, একই এলাকার আব্দুল আহাদ, আনোয়ার হোসেন দুদু ও জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। ওই দিন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম গ্রেফতারকৃত জুয়ারীদেরকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জুয়া খেলার অপরাধে দন্ডপ্রাপ্ত আসামীদের বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।










