জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গুরুত্বর অসুস্থ : দোয়া কামনা

মো. আব্দুল হাই::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মনাফ গুরুতর অসুস্থ হয়ে সিলেট মহানগরীর নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফের আশু সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। পৌরসভার সচিব মোবারক হোসেন জানান, সোমবার(১১ নভেম্বর)বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ওই দিন মেয়রকে সিলেট মহানগরীর মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নগরীর মাউন্ডএডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার মহানগরীর নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ইতো মধ্যে অসুস্থ মেয়র আব্দুল মনাফের স্ত্রী ও সন্তানরা লন্ডন থেকে দেশে ফিরেছেন। যেকোন সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা অথবা দেশের বাহিরে নেয়া হতে পারে। এদিকে, মেয়র আলহাজ¦ আব্দুল মনাফের আশু সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিল’র গিয়াস উদ্দিন মুন্না, সচিব মোবারক হোসেন, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান সহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *