জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাঁই ॥ ইউএনও’র পরিদর্শন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর পীরেরগাঁও চিতুলিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি টিনসেড বসতঘর সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবাররা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। পুড়ে যাওয়া ঘরের মালিক মৃত আব্দুল মুছলিমের ছেলে আব্দুল কালাম ও মৃত গুলজার আহমদের ছেলে এমরান হোসেন জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মূহূর্তের মধ্যে একে একে ৮টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গ্রামের মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নেভাতে ছুটে আসেন। প্রায় ঘন্টা ব্যাপি প্রাণপণ চেষ্টা চালিয়ে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রে নিয়ে আসলেও ততক্ষণে আগুনে পুড়ে ৮টি বসতঘরের ব্যবহার সামগ্রী সহ হাঁস-মোরগ, প্রয়োজনীয় কাগজ-পত্র, নগদ টাকা, মোবাইল ফোন সহ প্রায় ২০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পবিরাব গুলো হচ্ছে, বাছির মিয়া, আব্দুল আজিজ, মজিদ মিয়া, আব্দুস শহীদ, এমরান হোসেন, আব্দুল কালাম ও আলী হোসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী রাতেই অগ্নিকা-স্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের শান্তনা দেন। ওই দিন রাতেই চিতুলিয়া গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সদস্য আলী আহমদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের তাৎক্ষণিক ভাবে সার্বিক সহযোগিতা সহ তার বাড়িতে আশ্রয় দেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম অগ্নিকা-স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের খোঁজ-খবর নেন। ক্ষতিগ্রস্থ পরিবারের নারী-পুরুষদের হাউমাউ করে কান্নায় হৃদয় বিদারক দৃশ্যে সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম উপস্থিত জনসাধারনের সম্মূখে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ৩বান্ডেল করে ২৪বান্ডেল ঢেউটিন, নগদ ৯হাজার করে ৭২হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ১৫কেজি করে ১২০কেজি চাল প্রদানের ঘোষনা দেন। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খাঁন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হাই, ইউপি সদস্য আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সদস্য আলী আহমদ, ইকবাল হোসেন লিলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুয়াইব আহমদ, স্থানীয় মুরুব্বী তৌরিদ আলী, ছুরাব আলী, সুজন, জাবেদ ইসলাম, গেদন, আব্দুল কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী জানান, ক্ষতিগ্রস্থ পরিবারদের পরনের বস্ত্র এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিতুলিয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুবায়ের আহমদ ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে নগদ ১০হাজার টাকা ও ২বস্তা চাল প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *