মীরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনের শপথ অনুষ্ঠান আগামী সোমবার

স্টাফ রিপোর্টার:-
বিপুল ভোটে বিজয়ী জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীনের শপথ অনুষ্ঠান আগামী সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় শপথ বাক্য পাঠ করাবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ । গত (২০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন স্বাক্ষরিত পত্রে শপথ অনুষ্ঠানের তথ্য জানা গেছে ।
প্রসঙ্গত: সীমানা জটিলতায় দীর্ঘ ১৬বছর মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকার পর ২০১৯ সালের ১৪ অক্টোবর সোমবার সুষ্টু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *