জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী:: জগন্নাথপুর- কেউনবাড়ি সড়ক এলজিইডি থেকে সড়ক ও জনপথে আনয়নের কাজ চলছে

মো: আব্দুল হাই::
পরিকলাপনামন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর- বিশ^নাথ সড়ক এলজিইডি থেকে সড়ক ও জনপথে আনয়নের কাজ চলছে উল্লেখ করে বলেছেন ইতো মধ্যে সড়ক সংস্কারে বিপুল পরিমান অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে। আগামী মাসেই কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তর প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন শেখ হাসিনার বার্তা হচ্ছে ধনীরা চেয়ার পাবে আর কৃষক মজুররা আমাদের বুক পাবে । মন্ত্রী বলেন যারা আওয়ামী লীগ এবং স্বাধীনতার সাথে বিরোধীতা করে দেশের গরীব দু:খী মেহনতি মানুষের উন্নয়ন চায় না ,য়ারা শহর থেকে একবারও গ্রামে এসে ঘুরা ফেরা করে না হেলিকপ্টার ছারা চলে না তাদের বিচার জনগণ করবেন । মšী¿ জনসাধারণের উদ্দেশ্য করে বলেন আপনারা যদি আমাদের নেতৃত্ব ,শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সুরক্ষা না দেন তাহলে যে উন্নয়নের জোয়ার সারা দেশে দেখছেন এই জোয়ার ঠিকবেনা । এই জোয়ার না ঠিকলে দেশের সফলতা ভুলন্ঠিত হয়ে যাবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগোষ্ঠিার কল্যাণে অগ্রাধিকার প্রকল্প তৈরির নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন এখন থেকে সারা দেশে নতুন সড়ক তৈরি না করে সকল সড়ক মহাসড়ক ও গ্রামীণ রাস্তা প্রসস্থ করণ সহ সংস্কার করা হবে । সে লক্ষ্যে প্রকল্প প্রস্তুত হচ্ছে । পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ১,কোটি ৭,লাখ ৮৪, হাজার ৯৭৬ টাকা ব্যয়ে নির্মিত নয়াবন্দর- শংকপুর সড়কের উদ্বোধন শেষে উপরোক্ত কথা গুলো বলেছেন। পরিকল্পনামন্ত্রী স্বাধীনতা বিরোধী সরযন্ত্রকারীদের নানা চক্রান্তের কথা উল্লেখ করে বলেন তারা বাংলাদেশের উন্নতি চায় না , ক্ষমতা চায় ,তিনি বলেন ক্ষমতা কারো ব্যক্তিগত মালিকানা নয় । আল্লাহ এবং জনগন যাকে ক্ষমতার মালিক দিবেন তারাই ক্ষমতার মালিক হবেন । ওইসব দেশ বিরোধী দুষ্ট চক্র রাজনীতিতে শেখ হাসিনার সাথে না পেরে হিংসায় নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে । সম্প্রতি অযতা গুজব সৃষ্টি করে পিয়াজ ,লবণ, চাল ,এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংকট দেখিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে । মন্ত্রী বলেন খাদ্য সহ সকল প্রকার পন্য সামগ্রীতে দেশ স্বয়ং সম্পর্ন আছে। অশিক্ষিত দল বানরের রূপ ধরে ফেইস বুকে গুজব ছড়িয়ে জনসাধারণকে অশান্তি সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে । তিনি এসব গুজব থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহবান জানান। এসময় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ , মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) হুমায়ুন কবির ,জগন্নাথপুর উপজেলা নির্বাঞী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন , সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর এলজিইডি প্রকৌশলী গোলাম সারোওয়ার , মন্ত্রীর রাজনৈতিক সচিব দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসাইন,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক , যুগ্ম সম্পাদক লুতফুর রহমান ,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর আলী আফজল , আব্দুল আহাদ মদরিছ , আইয়ুব খান , আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কবিরী , সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইছরাইল ,নয়াবন্দর স্কুল এন্ড কলেজের সভাপতি আব্দুস সাত্তার , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিবুর রহমান রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *