জগন্নাথপুরের প্রিয় মূখ চিত্রশিল্পী প্রণব বনিকের পরলোক গমন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব বাড়ীর বাসিন্দা চিত্রশিল্পী প্রনব বণিক (৬০) পরলোক গমন করেছেন । শুক্রবার রাত আড়াই টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তাকে নিজ বাড়িতে সমাহিত করা হয়। বহুবিধ প্রতিভার অধিকারী প্রণব বণিক ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।কর্মজীবনের শুরুতেই তিনি বিআরডিবিতে চাকুরি করেন। পরবর্তীতে জগন্নাথপুর বাজারে অনন্ত উপহার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।১৯৯৫ সালে তিনি আর্ট স্কুল চালু করে বিনা বেতনে দায়িত্ব পালন করে গেছেন। বিনয়ী স্বভাবের এই ব্যক্তি সবার কাছে প্রনবদা নামে সুপরিচিত ছিলেন। সামাজিক সকল কাজে তাঁর সরব অংশ গ্রহন ছিল।আর্ট স্কুলের অধ্যক্ষ প্রণব বনিকের প্রয়ানে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন , সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন । এছাড়াও উপজেলা প্রশাসনের শোক বার্তায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *