জগন্নাথপুরে বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার::
মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সনম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম দিবস দুটি উদযাপনের লক্ষে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সহয়োগিতা কামনা করেন। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতি ক্রমে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় । পরে দিবস দুটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন , যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ ,যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হক , প্রেসক্লাব সভাপতি শংকর রায় , পৌরসভার সচিব মোবারক হোসেন , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন, সহকারি শিক্ষক রুহুল আমীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *