স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেছেন সামাজিক সমস্যা সহ সরকারি সকল সুবিধা পেতে ইতো মধ্যে সারাদেশে ৩৩৩,কল সেবা চালু হয়েছে । ফলে সাধারণ জনগন সরকারি সুবিধা দ্রুত পেয়ে এখন মহা খুশি । তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা রাখছেন তথ্য সেবা কেন্দ্র । তিনি আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে পৌর শহরের হবিবপুর(মাঝপাড়া)এলাকায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার কাউন্সিল’র দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমীন, উপ-সহকারী প্রাণি-সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকার, পরিবার পরিকল্পনা সহকারী নিমতী রাণী দাস, স্বাস্থ্য সহকারী জীবন কুমার বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তথ্য সেবা কেন্দ্রের সহকারি বাশিরা আক্তার, মুক্তা রাণী দাস।