জগন্নাথপুরে ১২ ইউপি সদস্য-সদস্যাদের শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৩টি ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা ও ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারী সদস্যরা হলেন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ১,২,৩নং ওয়ার্ডের হাসনা হেনা, ৪,৫,৬নং ওয়ার্ডের নাজমিন আক্তার মিনা, ৭,৮,৯নং ওয়ার্ডের ফুল বেগম, সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের মো. খলিল উদ্দিন, ২নং ওয়ার্ডের মো. মাহবুব হোসেন, ৩নং ওয়ার্ডের মো. হোসেন রাসেল, ৪নং ওয়ার্ডের মো. হাফিজুর রহমান খালেদ, ৫নং ওয়ার্ডের মো. আব্দুস শহীদ, ৬নং ওয়ার্ডের মোজাম্মিল খান, ৭নং ওয়ার্ডের আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৯নং ওয়ার্ডের নেওয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান ফারাজানা আক্তার, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সীমানা জটিলতা সংক্রান্ত আদালতে মামলা নিস্পতি হওয়ায় দীর্ঘ ১৬বছর পর মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ১৪ অক্টোবর সম্পন্ন হয়। সোমবার(২৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনকে শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *