জগন্নাথপুরে ব্যাংক এশিয়া’র ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার::
ব্যাংক এশিয়া’র ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দিপনায় জগন্নাথপুর শাখার উদ্যোগে পালন করা হয়েছে । ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংক ভবনকে বর্ণিল সাজে সাজানো হয় । বুধবার ( ২৭ নভেম্বর ) দুপুরে ব্যাংক ভবনে গ্রাহক ও সুধীজনদের সরব উপস্থিতিতে এবং ব্যাপক আনন্দ মূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় । পরে সুধী সমাবেশে ব্যাংক এশিয়া’র জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক আশিষ কুমার সরকারের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা সঞ্জিব দেব’র সঞ্চালনায় বক্তব্য রাখেন , জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক , সিটি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক ইমরুল কায়েস, এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক রুফুল মিয়া হিমেল , পৌরসভার কাউন্সিলার খলিলুর রহমান, কাউন্সিলার তাজিবুর রহমান , জগন্নাথপুর বাজারের শাহজালাল এন্ড জাকারিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জামাল মিয়া তালুকদার, ফাইভ স্টার কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আজাদ আলী, জগন্নাথপুর বাজারের ফিরোজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ সভাপতি হাজি শাহজাহান ফিরোজ তালুকদার, মেসার্স অনামিকা কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী সাংবাদিক মো: আব্দুল হাই, নিউ একতা অটো রাইস মিল সত্ত্বাধিকারী ছমির উদ্দিন সুমন, পৌরসভার সচিব মোবারক হোসেন , ব্যাংক এশিয়ার কর্মকর্তা আবু জাফর কায়সার, কর্মকর্তা শেখ রাজিব রহমান , কর্মকর্তা আলম মনসুর , পৌরসভার কর আদায়কারী আব্দুস সালাম, লাইসেন্স পরিদর্শক বিপলু রঞ্জন সরকার প্রমূখ । বক্তারা ব্যাংক এশিয়ার কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন সু-দীর্ঘ ১৯ বছর পদার্পন করে ব্যাংক সুনামের সাথে গ্রাহক সেবায় ২০ বছরে এসে পৌছেছে। বক্তারা ২০১১ সালে ব্যাংক এশিয়া জগন্নাথপুরে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১০ সহস্রাধিক গ্রাহক সেবায় ব্যাংকের কার্যক্রম অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হওয়ায় ব্যাংকে কর্মরত ব্যাবস্থাপক আশিষ কুমার সরকার সহ সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতি অভিনন্দন জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *