০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর আগুনকোনা গ্রাম থেকে বিপুল পরিমান নাসির বিড়ি আটক
- Update Time : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / 1054
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) গভীর রাতে জগন্নাথপুর থানার এস আই অনিক দেবের নেতৃত্বে এস আই রাজিব রহমান, এ এস আই শিবলু মজুমদার, কনেস্টবল ইকবাল হোসাইন, রাসেল হোসেন সহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর(আগুনকোনা)গ্রামের সৈয়দ জহুর উদ্দিনের ছেলে সৈয়দ হাসনুরের বসতঘর থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৬৩ হাজার নাসির বিড়ি আটক করেন। জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাস জানান পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির বিড়ির মালিক সৈয়দ হাসনুর পালিয়ে যায়।










