০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান : গোপরাপুরে সরকারি জলাশয় থেকে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে সরঞ্জামাদি জব্দ: প্রকাশ্যে নিলাম

  • Update Time : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • / 807

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামে ইজারাকৃত সরকারি জলাশয় থেকে অবৈধ ভাবে মাছ আরোহন কালে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জলাশয়ে মাছ আরোহণের সরঞ্জামাদি জব্দ করেন। এদিকে অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে মাছ শিকারীরা পালিয়ে যায়। জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১০টি ক্যারেট ও ১টি বড় ড্রাম । পরে ওই স্থানে প্রকাশ্যে নিলামের মাধ্যমে জব্দকৃত সরঞ্জামাদিসহ জলাশয়টি ৩০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়। নিলামের মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসের সহকারি ফয়সল চৌধুরী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান : গোপরাপুরে সরকারি জলাশয় থেকে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে সরঞ্জামাদি জব্দ: প্রকাশ্যে নিলাম

Update Time : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯