জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আ:লীগ নেতা ফারুক মিয়া আহত

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ,সফল সবজী চাষী ফারুক মিয়া (৩৯) আহত হয়েছেন । তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । হামলার ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের ইসহাকপুর গ্রামের আরজু মিয়ার বাড়ির পাশে । আহত ফারুক মিয়ার পরিবারের স্বজনরা জানান , ইসহাকপুর গ্রামের জমিল মিযার ছেলে আনছার মিয়া সহ ৪জন মিলে গত ১ সপ্তাহ পূর্বে ফারুক মিয়ার কাছে মোটা অংকের টাকা দাবী করে । অন্যতায় যে কোন সময় প্রাণনাশের হুমকি দেয় । স্বজনরা আরো জানান , শনিবার ফারুক মিয়া সিএনজি অটোরিকসা ক্রয় করতে বাড়ি থেকে সকালে বের হন। সিএনজি অটোরিকসা ক্রয় করতে না পেরে বাড়ির দিকে রোয়ানা হয়ে সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় ইসহাকপুর গ্রামের আরজু মিয়ার বাড়ির পাশে পৌছা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা ইসহাকপুর গ্রামের জমিল মিয়ার ছেলে আনছার মিয়ার নেতৃত্বে ৪ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা ফারুক মিয়ার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে ফারুক মিয়ার সাথে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় ফারুক মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় । এদিকে সন্ত্রাসী হামলায় আহত ফারুক মিয়াকে প্রথমে জগন্নাথপুর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্বজনরা আরো জানিয়েছেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *