জগন্নাথপুরে স্মরন সভায় সিদ্দিক আহমদ: হিরন মিয়া আওয়ামী লীগ রাজনীতিতে অনুকরনীয় হয়ে থাকবেন

মো: আব্দুল হাই:-
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা পৌরসভার প্রথম মেয়র একাধিকবার নির্বাচিত প্রাক্তন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ১৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রশীদ ভূইয়ার পিতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন আওয়ামী লীগের কিংবদন্তী প্রজ্ঞাশীল রাজনীতিবিদ সততা ও আন্তরিকতার সাথে জনপ্রতিনিধিত্ব ছাড়াও সমাজসেবায় ছিলেন নিবেদিত ব্যক্তি । বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার শুন্যতা পূরন হবার নয়। হারুনুর রশীদ হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে মরহুমের পারিবারিক ভাবে মিলাদ ও দোয়া মাহফিল এবং হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ , কালো ব্যজ ধারন , এবং স্মরনসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে জনগনের কল্যানে এবং এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তার কর্ম জনগনের হৃদয়ে অ¤øান হয়ে থাকবে। তিনি হিরন মিয়ার মৃত্যু একটি অপ্রত্যাশিত উল্লেখ করে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রান। দলকে সু-সংগঠিত করে রাখতে তার গুরুত্বপূর্ন ভুমিকা জগন্নাথপুরে আওয়ামী লীগ রাজনীতিতে অনুকরনীয় হয়ে থাকবে। তিনি হিরন মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে হিরন মিয়ার আদর্শ ও চেতনাকে লালন করে দলীয় নেতা কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান।

হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন , সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, আব্দুল মালিক , যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খানঁ, লিড্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুদরপুর এলাকার বাসিন্দা মো: ইয়াওর মিয়া ।

হিরন মিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় স্মরন সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল , উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিরা মোহন দেব, হিরন মিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন , উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর , পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ প্রমূখ । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবলীগ নেতা কৃতি ফুটবলার শাহ জামাল ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সদস্য আফু মিয়া, পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার , সহ সভাপতি নুরুল হক , আওয়ামী লীগ নেতা বশির আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আফতাব আলী ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া , উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জিলানি আবু, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ময়না,উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি যুবলীগ নেতা সুহিন আহমদ দুধু, যুবলীগ নেতা মতিন মিয়া , পৌর যুবলীগ নেতা বাবু চৌধুরী , ডা: নজরুল ইসলাম , মুহিবুর রহমান লিটু, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া , সাধারণ সম্পাদক মুকুল ভট্রাচার্য্য , ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ , সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা আরশ মিয়া, ফারুক মিয়া , মরহুম হিরন মিয়ার ছেলে যুবলীগ নেতা আমিনুর রশীদ ভূইয়া সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *