জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ছালেহা পারভীন
- Update Time : ০৬:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / 3320
স্টাফ রিপোর্টার::
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ছালেহা পারভীন । জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলা পর্যায়ে বাছাই কমিটি কর্তৃক পৌর শহরের ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা পারভীনকে নির্বাচিত করা হয় । হবিবপুর শাহপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের মরহুম মনোহর আলীর মেয়ে দুই সন্তানের জননী ছালেহা পারভীন দক্ষতার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি একজন সু-দক্ষ উপস্থাপক হিসেবে পরিচিত রয়েছেন । মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রধান শিক্ষিকা ছালেহা পারভীন শিক্ষকতা পেশায় যোগদানের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেপ কর্তৃক সি ইন এড প্রশিক্ষন কৃতিত্বের সাথে সমাপ্ত করে ইংলিশ ইন এ্যাকশন প্রজেক্টে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন ।










