স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দলীয় কার্যলয়ে জন্মবার্ষিকীর কেক কাটা হয় । পরে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ ,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , সহ সভাপতি সিরাজুল হক , আব্দুল কাইয়ুম মশাহিদ , সাবেক সহ সভাপতি হারুনুর রশীদ ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসন লালনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান , সুজিত কুমার রায় , সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র , প্রচার সম্পাদক আব্দুল জব্বার , সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া , প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমেদ , বকুল গোপ, জাহাঙ্গীর খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী , সহ সম্পাদক রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া , ডা: নজরুল ইসলাম খোকন, মুহিবুর রহসান লিটু, সুমন মিয়া , ফুজেল আহমেদ, মল্লিক মনসুর মিয়া,ইউনিয়ন যুবলীগ নেতা সুজাত মিয়া , সৈয়দ আকবর আলী, তাজরুল ইসলাম তাজ, রাসেল তালুকদার, তাজুল হক প্রমূখ।