স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বিষদ আলোচনা শেষে ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ ও সময় ঘোষনা করা হয়েছে । ঘোষিত তারিখ ও সময়ে সকাল ১১টায় আগামী ৭ জানুয়ারী মঙ্গলবার পাটলী, ১২ জানুয়ারী রবিবার মিরপুর,১৬ জানুয়ারী বৃহস্পতিবার চিলাউড়া হলদিপুর , ২১ জানুয়ারী মঙ্গলবার রানীগঞ্জ, ২৬ জানুয়ারী রবিবার সৈয়দপুর -শাহারপাড়া,২৮ জানুয়ারী মঙ্গলবার পাইলগাঁও এবং ৩০ জানুয়ারী বৃহস্পতিবার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে । সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগের র্কাযক্রম গতিশীল করে তোলার আহবান জানিয়ে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
বুধবার(৪ ডিসেম্বর )দুপুরে দলীয় র্কাযালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের র্কাযনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , সুজিত কুমার রায়, কোষাধ্যক্ষ মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান , সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ ,ধর্ম বিষয়ক সম্পাদক সোনা মিয়া ,কার্যনির্বাহী সদস্য নুরুল হক, সাবেক ইউপি সদস্য আঙ্গুর মিয়া , সাবেক ইউপি সদস্য আয়ুব খান, সাবেক ইউপি সদস্য মনজুর আলী আফজল , জামাল মিয়া তালুকদার , মো: কোহিনুর রহমান , সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান লেচু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দু তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার , রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী , সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া,সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবিরী ,সাধারন সম্পাদক আবুল কয়েছ ইছরাইল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মো. মতচ্ছির।