০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিলাউড়ায় শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের নারী সহ আহত-৫

  • Update Time : ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / 1171

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন । আহতরা হলেন চিলাউড়া আশিঘর গ্রামের জমশেদ উল্ল্যার ছেলে বাবুল মিয়া (৩৫) তার বৃদ্ধা মা রূপবান বিবি(৭০) স্ত্রী হাসিনা বেগম(৩২) মেয়ে কলি বেগম (১৮) ছেলে আলী হোসেন (১১) । আহতদের জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় বাবুল মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন । আহত বাবুল মিয়া জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ছোট শিশুর ঝগড়া নিয়ে একই বাড়ির মজমিল মিয়ার ছেলে অজুদ মিয়ার সাথে বাকবিতন্ডা হয় । এর জের ধরে ওই দিন রাত সাড়ে ৮টায় অজুদ মিয়ার নেতৃত্বে ৯/১০ জনের সংঘবদ্ধ দল আমার ঘরে প্রবেশ করে আমি সহ আমার মা ,স্ত্রী , যুবতী মেয়ে এবং শিশু ছেলেকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায় । বাবুল মিয়া আরো জানান, থানায় অভিযোগ দায়ের করার কারণে হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে অব্যাহত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে ।

Please Share This Post in Your Social Media

চিলাউড়ায় শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের নারী সহ আহত-৫

Update Time : ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯