জগন্নাথপুরে বেকার নারী-পুরুষদের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার::
হেল্পিং হিউম্যানিটি অর্গানাইজেশন সংস্থা ইউকে কর্তৃক জগন্নাথপুর উপজেলা সহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ৫৭ জন বেকার নারী পুরুষদের মধ্যে কর্মস্ংস্থানের লক্ষ্যে ৩৫টি সেলাই মেশিন , ১৫টি রিক্সা, ৭টি পান দোকানের বক্স এবং ৪জন প্রতিবন্ধিদের মধ্যে হুহিল চেয়ার বিতরণ করা হয়েছে । বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করেছেন সংস্থার প্রতিনিধিরা । এ উপলক্ষ্যে আলোচনা সভায় হেল্পিং হিউম্যানিটি অর্গানাইজেশন সংস্থা ইউকে’র চেয়ারম্যান ওমর আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আফু মিয়ার পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান নজরুল মোস্তফা, সদস্য ফখরুল ইসলাম, আবু মারিয়ান, ইয়াসিন আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: উইনুছ মিয়া প্রমূখ। সংস্থার চেয়ারম্যান ওমর আলী জানান, বেকারত্ব দূরিকরণে পর্যায়ক্রমে সিলেট বিভাগের প্রতিটি এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে বেকার নারী পুরুষদের মধ্যে প্রয়োজনীয় সহায়তা প্রধান করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *