০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাহরাইন প্রবাসী সহ নিহত-২

  • Update Time : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • / 2533

স্টাফ রিপোর্টার::
পাগলা- জগন্নাথপুর – রানীগঞ্জ-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া নামক স্থানে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় মোটর সাইকেল দুর্ঘটনায় বাহরাইন প্রবাসী সহ ২ যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন । নিহতরা হলেন, মোটর সাইকেল চালক বাহরাইন প্রবাসী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া(আমবাড়ি) গ্রামের আব্দুল হকের ছেলে মোর্শেদ মিয়া(৩০) এবং ওপর যুবক মোটর সাইকেল আরোহী একই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে শারজান মিয়া(২৫)। দুর্ঘটনার পর স্থানীয় এবং পথচারীরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান । সেখানে জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক আহতদের মৃত ঘোষনা করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহরাইন প্রবাসী মোর্শেদ মিয়া তার নিজ বাড়ী থেকে রানীগঞ্জ এলাকায় যাওয়ার পথে মোটর সাইকেলটি বেপোরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কা খায়। এসময় মোটর সাইকেলের চালক সহ আরোহী সড়কের দু-পাশে ছিটকে পড়েন । এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান । জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতদের সুরতহাল রিপোর্ট শেষে উপজেলা মরচুয়ারীতে রাখা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাহরাইন প্রবাসী সহ নিহত-২

Update Time : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯