জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী : সরকার মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষদের জন্য অনেক কিছু করেছেন। আপনারা আওয়ামী লীগের উন্নয়নের কথা কখনও ভুলবেন না। তারপরও এদেশের কিছু লোক প্রধানমন্ত্রীকে ভালবাসে না। একদল লোক আছে যারা অন্য দলের রাজনীতি করে, তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এরা কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না। এসব স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা দেশ ও দেশের জনগনের মঙ্গল চায় না। তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, শেখ হাসিনা সরকার আপনাদের কত টাকা বেতন থেকে বর্তমানে কোথায় নিয়ে গেছেন তা শুধুমাত্র শিক্ষার্থীদের সু-শিক্ষা দেয়ার জন্য। প্রধানমন্ত্রী আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও মানসম্মান বৃদ্ধি করে দিয়েছেন। তিনি আরো অনেক কিছু করতে চান, শুধু শিক্ষকদের জন্য নয়, সকলের জন্য এবং সারা দেশের জন্য কাজ করতে চান। আপনারা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ করে দিবেন। মন্ত্রী বলেন বর্তমান সরকার মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধনের প্রচেষ্ঠা অব্যাহত রাখার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে “আমাদের বিদ্যালয় আমাদের অহংকার, নিজেরাই করি সুন্দর ও পরিস্কার” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক-প্রাথমিক উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী , উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। প্রধান শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছমিার উদ্দিন , রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ , শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী , ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য প্রমূখ । পরে পৌরসভা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *