০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন
- Update Time : ০৬:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / 794
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে ২৩ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে । আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি মো: আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। পরে প্রশিক্ষিত অসহায় ২৩জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।










