০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / 754
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুল মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফুল মিয়া চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের মৃত রাশিদ উল্লার ছেলে। থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুরের পাশ্ববর্তী দিরাই উপজেলার নাচনি এলাকা থেকে জিআর ১৬০/২০০৯ এর মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি ফুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,সাজাপ্রাপ্ত ফুল মিয়াকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।










