স্টাফ রিপোর্টার::
দেশের সামগ্রীক শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নে সরকারের বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার মননশীল বিকাশের ব্রত নিয়ে যুক্তরাজ্য প্রবাসী মো: রফিক মিয়া কর্তৃক প্রতিষ্ঠা করেছেন হাজি আলা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ট্রাষ্ট । বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলার পৌর শহরের লুদরপুর এলাকার হাজি বাড়ির বাসিন্দা দানশীল ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সমাজসেবী ও জগন্নাথপুর ব্রিটিশ -বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা মো: রফিক মিয়া তার পিতা মরহুম হাজি আলা মিয়ার নামে, হাজি আলা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ট্রাস্ট গঠন করেছেন। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য মো: ইউনুছ মিয়া কর্তৃক হাজি আলা মিয়া মেধাবৃত্তি ট্রাস্ট গঠনে যুক্তরাজ্য প্রবাসী মো: মিয়াকে উৎসাহ দিয়েছেন । ইতো মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে । ইউনুছ মিয়া জানান, হাজি আলা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ট্রাস্ট কর্তৃক বৃত্তি বিতরণ কার্যক্রম লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পরিচালিত হবে । এ লক্ষে বৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে । কমিটির নেতৃবৃন্দরা হলেন লুদরপুর এলাকার বাসিন্দা সভাপতি মো: ওয়ারিছ মিয়া , সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া , কোষাধ্যক্ষ মো: সুজন আহমদ , সদস্য মো: রফিক মিয়া , সদস্য হাজি আলা মিয়া মেধাবৃত্তি ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো: রফিক মিয়া , লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সন্টু আচার্য্য। মেধাবৃত্তি পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ইউনুছ মিয়া জানান, পরিচালনা কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ তিন জনের নামে রূপালী ব্যাংক লিমিটেড ভবেরবাজার শাখায় একাউন্ট করা হয়েছে । হিসাবটি যেকোন ২ জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে । হিসাব পরিচালনা সম্পর্কিত সকল সিদ্ধান্ত বৃত্তি পরিচালনা কমিটি কর্তৃক নির্ধারণ করা হবে ।