স্টাফ রিপোর্টার::
এলাকার শিক্ষা যোগাযোগ সহ আর্তমানবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত একঝাক তরুন সমাজ কর্মী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকের আয়োজনে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সৈয়দপুর হাড়িকোনা গ্রামের বাসিন্দা ,সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকে’র সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী মো: মকসুদ কোরেশী বলেছেন , সরকারের পাশাপাশি এলাকার শিক্ষাসহ আর্তসামাজিক উন্নয়ন এবং অসহায় দরিদ্রদের কল্যাণে সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকের উদ্যোগে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে । তিনি যুব পরিষদের মহতি কার্যক্রমে এলাকার সকল স্থরের নাগরিক বৃন্দের দোয়া ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করে যুব পরিষদের সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানান।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ ছোট মিয়া, সাবেক ইউপি সদস্য মো: ফারুক কোরেশী, আলতাফ হোসেন কোরেশী,মাসুক উল্লাহ, ফয়জুন্নুর কোরেশী, সাজু হোসেন কোরেশী, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আনোয়ার কোরেশী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউপি সদস্য জুয়েল মিয়া, ইউপি সদস্য জাহেদ মিয়া, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সহ সভাপতি মাওলানা মারজান কোরেশী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বী সৈয়দ হরুপ আলী, সৈয়দ ইন্তাজ আলী, সৈয়দ আফরাজ মিয়া, মো: তরফ উল্লাহ, ফিরোজ আলী, সৈয়দ ফরহাদ আহমদ, নাসির কোরেশী, সৈয়দ আমির আলী, মনসুর কোরেশী, সাংবাদিক রেজুওয়ান কোরেশী , মো: সুহেল মিয়া, আব্দুর রউফ, সৈয়দ রাসেল, সুয়েব কোরেশী, সৈয়দ রাজু মিয়া, মির্জা শাফুল বেগ, সৈয়দ রায়হান, সৈয়দ মুহিত, সৈয়দ রাজ্জাক, সৈয়দ জাবের আহমদ, প্রমূখ । পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১,২,৩,ও ৪ নং ওয়ার্ডের ৪শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল, মুশুরী ডাল ও সোয়াবিন তেল সহ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকে’র সভাপতি মো: মকসুদ কোরেশী ।