স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে বিশাল বিজয় র্যালী পৌর শহরের ব্যস্ততম সড়কগুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসামসদের বাংলার মাটিতে স্থান নেই । ৭১এর ঘাতকদের তালিকা প্রকাশ হওয়ায় অভিনন্দন জানিয়ে , আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে য়াওয়ার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়ের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামের বাসিন্দা ঢাকা সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: মুজিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খাঁন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ইয়াওর মিয়া , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, পাইলগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুব লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল , মহিলা আওয়ামী লীগের সদস্য সুফিয়া খানম সাথী, সেলিনা বেগম প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুব লীগের সহ সভাপতি কাউন্সিলার দিলোয়ার হোসেন,গীতা পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ।