জগন্নাথপুরে মহান বিজয় দিবসে হাসপাতালের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মানে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার::
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা হাসপাতালের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মানে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে । উপজেলা হাসপাতালের প্রশিক্ষণ ভবনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে জগন্নাথপুর উপজেলার ১২০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় । ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সিদ্দিক আহমদ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন ।

তিনি উপজেলা হাসপাতালে মুক্তিযোদ্ধাদের সম্মানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে স্বাস্থ্য কর্মকর্তা ডা: মধু সুধন ধরের প্রতি অভিনন্দন জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: সাইখুল ইসলাম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা বজলুর রশীদ চৌধুরী , নার্স সুপারভাইজার খুদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় , দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউকের জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *