স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকাল ৮টায় দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন । আহতদের মধ্যে নেছার আহমদ (৩৫), জহিরুল ইসলাম(২৩) ,শাকিরুল ইসলামকে (২২)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জিয়াউল হক (৪০) ও শাকিল আহমদকে(১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । স্থানীয়রা জানান, টমটম গাড়ী সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার পৌরসভায় সালিশ বৈঠকে পৌর কাউন্সিলর হবিবপুর এলাকার দেলোয়ার হোসেনের সাথে একই এলাকার জাহাঙ্গীর হোসেনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয় । এর জের ধরে আজ মঙ্গলবার সকাল ৮টায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় । প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর হোসেনের পক্ষের লোকজন মাইকে এলান দিয়ে দেশীয় লাঠিসোটা নিয়ে কাউন্সিলার দেলোয়ার হোসেনের বাড়িতে হামলার প্রস্তুতি নিলে বিদ্যালয়ের সামনে পাকা সড়কে সংঘর্ষের সৃষ্টি হয় । এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ।