স্টাফ রিপোর্টার::
ঐতিহ্যের পথ ধরে ও তারুণ্যের ভালোবাসায় গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য র্যালি শেষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন চত্ত¡রে আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম , বিশেষ অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী, সমাজকর্মী, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁনের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই‘র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব , সদস্য আফু মিয়া , কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাসেল আহমদ তালুকদার , উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার ,

দৈনিক বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি আব্দুল ওয়াহিদ , দৈনিক বাংলাদেশের আলো ও জেটিভি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ার , দৈনিক যায়যায়দিন ও কেটিভি প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক আমাদের সময় ও বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক আজকালের খবর ও জগন্নাথপুর অনলাইন টিভির সম্পাদক আলী হোসেন খান , জগন্নাথপুর আর্ট স্কুলের পরিচালক জুনায়েদ আহমদ সজল ,আর্ট স্কুলের শিক্ষক কুশল রায় ,উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সদস্য রিয়াদ হাসান স্বপন ,অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের স্টাফ রিপোর্টার হোসাইন জাকির , অর্ণব কম্পিউটারের প্রশিক্ষক সুবির চন্দ্র দাস , কেটিভির ক্যামেরা ম্যান রুম্মান আহমদ,জগন্নাথপুর হকার্স সমিতির সভাপতি নিকেশ বৈদ্য ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সংবাদিক, ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।